ওয়ার্ডপ্রেস কী? কেনো দরকার?

ডিজিটাল মার্কেটিং

ওয়ার্ডপ্রেস কী?

কেনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার?

কোন কোন বিজনেসের জন্য ওয়ার্ডপ্রেস প্রয়োজন?

ওয়ার্ডপ্রেস ইউজ করা কতটা সহজ? 

কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেইন্টেন করবেন? 

পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন? বর্তমান ২০২৩ সালে তথ্য প্রযুক্তির ভরা যৌবনে এসে নিজের ছোট বড় বিজনেসকে ডিজিটালাইজেশন করা অতি প্রয়োজন। শুধু অফলাইন বা ফেসবুক নির্ভর ব্যবসা আর কতদিন করবেন? 

স্মার্ট ও স্মুথভাবে ইন্টারন্যাশনাল পরিমন্ডল পর্যন্ত নিজের বিজনেসকে পৌঁছে দিতে কিংবা প্রফেশনালদের মত বিজনেস পরিচালনা করতে আপনার প্রয়োজন একটি সাজানো গোছানো ও মানসম্মত ওয়েবসাইট। তাছাড়া পার্সোনাল লেখালেখি ও প্রতিভা বিকাশের মাধ্যমে আয় করার জন্যও একটি ওয়েবসাইট প্রয়োজন। 

আপনার প্রফেশন কে আধুনিকতার ছোঁয়া দিতে টেস্টি ট্রিট চালু করেছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আপনার প্রতিষ্ঠানের জন্য মানসম্মত ওয়েবসাইট বানিয়ে নিতে আজই যোগাযোগ করুন। 

শীতকাল জমে উঠুক খেজুরের খাঁটি গুড়ের মজাদার সব পিঠার সাথে। 

দেখতে দেখতেই শীত জমে উঠেছে৷ শীতকাল আসবে আর বাঙালির ঘরে পিঠাপুলির উৎসব হবেনা তা হতেই পারেনা। 

ভাপা পিঠা থেকে শুরু করে রস চিতই, পুলি পিঠা, সেমাই পিঠা, পাটিসাপটা পিঠা আরো মজাদার কত সব নাম! তবে পিঠা যেটাই হোক খেজুরের গুড় ছাড়া কি আর জমে? তাছাড়া খেজুরের গুড়ের মজাদার পায়েস খাওয়ার সময়ও তো এই শীতকালই! তাইনা?

তাইতো Choice Nine নিয়ে এসেছে রাজশাহীর খেজুরের খাঁটি ঝোলা ও পাটালি গুড়।  রাজশাহী দেশের সর্বোচ্চ শীতপ্রবণ এলাকা হওয়ায় খেজুরের গুড়ের স্বাদ হয় অসাধারণ। পাশাপাশি খেজুরের রস গাছ থেকে নামানো থেকে শুরু করে জ্বাল দিয়ে গুড় বানানো পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিজেদের তত্বাবধায়নে হওয়ায় ভেজাল বা ক্যামিক্যাল মিশ্রণের কোন সম্ভাবনা নেই৷ আপনার প্রয়োজন পরিমাণ গুড় নিতে ইনবক্সে নক দিন অথবা নিচের নাম্বারে আজই যোগাযোগ করুন। 

বুস্ট করুন সেল বাড়ান, আমাদের দেশে এখনো এই কথাটা চলে। অনেক ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট  দাবিদার এই কথাটি বলে থাকে। আসলেই কি শুধু বুস্ট করলেই গাদা গাদা সেল আসে? এতই কি সহজ?

অনেকেই মনে করে যে ফেসবুক মার্কেটিং মানেই হলো ডিজিটাল মার্কেটিং। অথচ ডিজিটাল মার্কের্টিং এর অনেকগুলো ধাপ রয়েছে। যার মধ্যে একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একাধিক চ্যানেলের মধ্যে একটি হলো ফেসবুক। মানে ফেসবুক মার্কেটিং মানেই ডিজিটাল মার্কেটিং না বরং এটি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষুদ্র একটি অংশ। 

আমি এর দ্বারা এটা বুঝাচ্ছিনা যে ফেসবুক কোন দুর্বল মার্কেটিং প্লেস। বরং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এপ বা সাইট হলো ফেসবুক। যেখানে 2022 সালের তৃতীয় ত্রৈমাসিক হিসাবে বিশ্বব্যাপী মাসিক একটিভ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২.৯৩৪ বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশে প্রায় ৪৯.৯ মিলিয়ন একটিভ ইউজার। সুতরাং বুঝাই যাচ্ছে মার্কেটিং প্লেস হিসেবে ফেসবুক কতটা গুরুত্বপূর্ণ। 

ফেসুবকে আমরা সাধারনত একটি আইডি ব্যবহার আর ব্যবসার জন্য একটি পেজ ক্রিয়েট করে থাকি। ব্যবসার জন্য ব্যবহৃত পেজের যাবতীয় সেটাপ প্রফেশনাল মানের  করা আবশ্যক। কেননা ব্যবসার জন্য ক্রিয়েট করা পেজ মানেই হচ্ছে এটি একটি অনলাইন শপ।

আমরা যখন কোন শপ ওপেন করি তখন  তা সুন্দরভাবে ডেকোরেশন করে থাকি। এরজন্য অনেক টাকাও খরচ করা হয়।  কেন করে থাকি এমনটা? যেন আমাদের দোকানটি মানুষের মনে আকর্ষন সৃষ্টি করে। মানুষ আমাদের সাজানো গোছানো দোকান দেখে পণ্য ক্রয়ে আগ্রহী হয়।  তেমনিভাবে ফেসবুক পেজ হলো আমাদের ভার্চুয়াল দোকান। যেটাকে আমাদের সুন্দরভাবে সেটাপ করতে হবে। যেন মানুষ আমাদের পেজে এসে যাবতীয় ইনফরমেশন ও বাহ্যিক লুক দেখে সন্তুষ্ট হয়।

যে কোন নতৃুন পেজ ক্রিয়েট করলে  অবশ্যই পেজটিতে বিজনেস কোয়ালিটিনঅনুযায়ী অডিয়েন্স নিয়ে আসার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে  পেজে প্রচুর পরিমাণ হেল্পফুল কন্টেন্ট দেওয়া ফলপ্রসূ হবে। পাবলিক যখন আপনার পেজ থেকে হেল্প পাবে তখন অবশ্যই আপনার পেজের সাথে এনগেজড থাকার চেষ্টা করবে। 

এফ-কমার্স বিজনেস এর জন্য কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ইউনিক ইনফরমেটিভ ক্যাপশন, একটি প্রফেশনাল ডিজাইনার দিয়ে ডিজাইন করা ছবি আপনাকে স্পেসিফিক লিড এনে দিতে সহায়তা করবে কয়েকগুণ।  অধিক পরিমাণ হেল্পফুল কন্টেন্ট আপলোড করার মাধ্যমে আপনি অনেক কাস্টমার পাবেন। কারণ হেল্প (সার্ভিস বা পন্য) নেওয়ার জন্য মানুষ আপনাকেই খুজবে। 

আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা যেতে পারে বা বলা উচিত।  কিন্তু এটা করলে পোস্ট আরো লম্বা হয়ে যাবে। 

পরিশেষে বলতে চাই আমরা যারা মার্কেটার আছি  কেনো যেনো মানুষের কাজে গাফেলতি করি এবং মার্কেটিংগুলো সঠিকভাবে করে দেইনা। পোস্টে ক্যাপশন সমস্যা, ডিজাইন সমস্যা, ফটোগ্রাফি ঠিক নেই, পেজ সেটাপ ঠিক নেই কিন্তু আমরা সতর্ক করিনা। ফলে ক্লাইন্ট যখন আশানুরূপ রেসপন্স পায়না তখন মার্কেটারদের উপর আস্থা হারাতে শুরু করে।

মার্কেটার ভাইদেরকে বলি, দয়া করে আমরা সঠিক সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাহলে আমাদের ই-কমার্স প্লাটফর্ম আরো এগিয়ে যাবে। 

Tags :
Share This :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *